ads

বুধবার , ২ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সহপাঠীর নির্যাতনের শিকার হয়ে কলেজছাত্রী হাসপাতালে

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে সহপাঠীর নির্যাতনের শিকার হয়ে কলেজছাত্রী হাসপাতালে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অটোরিক্সাতে বসাকে কেন্দ্র করে সহপাঠী ছাত্রের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে ২ আগস্ট বুধবার দুপুরে শহরের সজবরখিলা মোড়ে। নির্যাতনের শিকার ওই কলেজছাত্রী সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর লতারিয়া গ্রামের আঃ মান্নানের মেয়ে মারিয়া।
নির্যাতনের শিকার ওই কলেজছাত্রী ও সহপাঠীরা জানায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে বেশ কয়েকজন সহপাঠী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের সজবরখিলা মোড়ে গিয়ে দাঁড়ায়। ওইসময় একটি অটোরিক্সা আসলে সবাই হুমড়ি খেয়ে পড়ে অটোরিক্সাতে উঠার জন্য। ওইসময় সাজেদ নামে এক সহপাঠী মারিয়া’র কোলে গিয়ে বসলে সে প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সাজেদ মারিয়াকে কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে মারিয়া জ্ঞান হারালে চম্পট দেয় সাজেদ। এদিকে মারিয়াকে তার অন্য সহপাঠীরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর মারিয়ার জ্ঞান ফিরলেও মাথায় এলোপাথারি কিল-ঘুষি দেওয়ায় কিছুক্ষন পর পর প্রচন্ড মাথা ব্যাথার কারণে আবারও জ্ঞান হারিয়ে ফেলছে বলে জানায় তার মা।
এদিকে ওই ঘটনায় সহপাঠী সাজেদ চম্পট দিলেও তার পুরো নাম ঠিকানা বলতে পারছে না সহপাঠী কেউই। তবে প্রতিদিন তাদের সাথে প্রাইভেট পড়তে যেতো বলে জানায় তারা।
ওই ঘটনায় মারিয়ার বাবা আব্দুল মান্নান ওই সাজেদের বিচার দাবি করে বলেন, আমার মেয়ে খুব মেধাবী। তাই তার ছেলে সহপাঠীরা তাকে হিংসা করতো। মাঝে মধ্যে কলেজে আসা-যাওয়ার পথে রাস্তায় উত্যক্তও করতো তাকে। আজ আমার মেয়েকে নির্যাতন করে হাসপাতালে পাঠিয়েছে যে ছেলে সাজেদ তার সুষ্ঠু বিচার চাই।
মারিয়ার ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এমএ জব্বার প্রামানিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত ও ভয় পাওয়ার কারণে মেয়েটি বার বার মূর্ছা যাচ্ছে। আপাতত কিছু ওষুধ দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলোর রির্পোট হাতে পেলে মূল চিকিৎসা শুরু হবে। এদিকে ওই ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ নির্যাতনের শিকার মারিয়াকে হাসপাতালে দেখতে যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি জেনে ইতোমধ্যে কলেজ শিক্ষার্থী সাজেদকে আটকের জন্য অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় এ-প্লাস ক্যাম্পেইনের ওয়ার্ড ওরিয়েন্টেশন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads