ads

রবিবার , ৩০ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা সাপ

খবর টি পড়েছেন : ১৯৫
নালিতাবাড়ীতে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা সাপ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামে ২৯ জুলাই শনিবার সন্ধ্যায় বিরল প্রজাতির ১২ ফুট ৫ ইঞ্চি লম্বা এক পাহাড়ী সাপের সন্ধান পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী জাহেদ আলী জানান, শনিবার বিকেলে সাপটি গভীর জঙ্গল থেকে পানি পান করার জন্য পাশের ধান ক্ষেতে নেমে আসে। ওই সময় কালাপানি গ্রামের উকিল মিয়ার বাড়ির কাছে আবু সাইদ নামের জনৈক ব্যক্তি মাঠে ঘাস কাটতে যায়। তার আড়ালে পিছন দিক থেকে সাপটি যখন ফুস করে শব্দ করে তখন সে টের পায়। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। কেউ কেউ বলছেন এটি একটি বিরল প্রজাতির সাপ আবার প্রবীণরা বলেছেন এটি দাড়াস সাপ। এ নিয়ে এলাকায় বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্ট মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫ দিন ধরে বিদ্যুৎহীন ২৬ পরিবার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads