ads

রবিবার , ৩০ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

খবর টি পড়েছেন : ১৯৮
ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে পলরেশ সাংমা (৫৭) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। ২৯ জুলাই শনিবার গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত পলরেশ ওই গ্রামের মৃত রনেন মারাকের ছেলে।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে গজনী সীমান্তের  লোকালয়ে নেমে আসে এবং স্থানীয় পলরেশের শিমুল আলু ক্ষেতে নেমে ক্ষেতটি বিনষ্ট করতে থাকে। ওইসময়  হাতির দলটিকে তাড়ানোর জন্য পলরেশসহ কয়েকজন এলাকাবাসী এগিয়ে গেলে হাতির দল পলরেশকে পা দিয়ে পিষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন বলেন, নিহতের পরিবারকে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা সাপ পরবর্তী সংবাদ শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর কারাদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads