ads

শনিবার , ২৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না : নাসিম

খবর টি পড়েছেন : ৩৪৬
ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না : নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কোন ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না।’ আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে এমনটি মন্তব্য করে তিনি আরো বলেন, “ক্ষমতায় থেকে বিএনপি’র মতো আওয়ামী লীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি।’ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে নিজ নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। তাই জনগণকে আওয়ামী লীগ ভয় করে না। জনগণের ভালবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে।’
মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মুকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে… পরবর্তী সংবাদ তারেক রহমান পলাতক ও নির্বাসিত জীবন যাপন করছে…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads