ads

শনিবার , ২৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে ॥ শেরপুরে কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬০
শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে ॥ শেরপুরে কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশের ভালো সর্ম্পক রয়েছে। সৌদি আরব, মধ্যপ্রাচ্যের সব দেশ, আমেরিকা, ইউরোপসহ সবাই আমাদের ভালো চোখে দেখছে। তিনি বলেন, দেশের ভালো চাইলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে, অন্ধকারের দিকে যাবে, শেষ হয়ে যাবে। তিনি ২৮ জুলাই শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলা কমপে¬ক্স প্রাঙ্গণে বিভিন্ন মসজিদ-মন্দির, সরকারি-বেসরকারি বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ, বেঞ্চ ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
তিনি বলেন, গুণ ও যোগ্যতাই হচ্ছে নেতার পরিচয়। উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পান। সারা পৃথিবীর লোক আওয়ামী লীগ করে না। তারা নৌকাতেও ভোট দেয় না। গুণ এবং যোগ্যতা আছে বলেই প্রধানমন্ত্রী এই পুরস্কার পেয়েছেন। দেশের কোনো প্রধানমন্ত্রী অতীতে এ ধরনের সম্মান বয়ে আনতে পারেনি।
এদিন কৃষিমন্ত্রী নকলা উপজেলার ৮৮টি বেসরকারি উচ্চবিদ্যালয় ও মাদরাসাকে ১০ জোড়া করে লোহার বেঞ্চ, ১১১টি ধর্মীয় প্রতিষ্ঠানকে ১১১ বান্ডিল টিন ও নগদ সাড়ে তিনলাখ টাকা, টিআর’র টাকা থেকে ১১০টি মসজিদকে ১০ হাজার করে ও ৫টি মন্দিরের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেন।
ওই সময় কৃষিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, নকলার ইউএনও রাজিব কুমার সরকার, নালিতাবাড়ীর ইউএনও তরফদার সোহেল রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলিম্পিক ডে উপলক্ষে শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার র‌্যালি পরবর্তী সংবাদ ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না :…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads