ads

শনিবার , ২৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমান পলাতক ও নির্বাসিত জীবন যাপন করছে ॥ মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৮১
তারেক রহমান পলাতক ও নির্বাসিত জীবন যাপন করছে ॥ মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ক্ষমতার অপব্যবহার ও জনগণের সম্পদ লুটপাট করে খেয়ে এখন স্বেচ্ছায় পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন। তিনি ২৮ জুলাই শুক্রবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্ত্বরে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন, বেঞ্চ এবং বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, পারিবারিক, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সন্তানেরা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকীর নাম উল্লেখ করে বলেন, তারা আজ বিশ্ব জয়ী। অপর পক্ষে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, ধর্মের নামে বেশরীয়তি কাজ করে মদ জুয়া ও নৃত্যকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন। তার স্ত্রী সন্তানেরাও বাংলাদেশকে মদ, গাজারোদের দেশে পরিণত করতে চায়। কিন্তু দেশবাসী তা হতে দেবে না। তিনি জোর দিয়ে বলেন, অতি শীঘ্রই মৃত্যুদন্ডের বিধান রেখে মাদক দ্রব্য ব্যবহার আইন পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে দক্ষ্য মানব সম্পদের বিশেষ প্রয়োজন। এজন্যে কারিগরী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, নকলা নালিতাবাড়ীতে ইতোমধ্যেই দু’টি সরকারি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং আরও দু’টি সরকারি কারিগরী প্রতিষ্ঠান স্থাপনের প্রক্রিয়া চলছে।
মতিয়া চৌধুরী এদিনে নকলা উপজেলায় ৩৭ লাখ ২২ হাজার ৫শ টাকার সামগ্রী এবং ১শ ১১ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন।
ওইসময় মন্ত্রীর সাথে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিনসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না :… পরবর্তী সংবাদ শেরপুরে আলোকিত হলো আরও ৩টি গ্রাম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads