ads

বুধবার , ১৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট সমাজসেবক শহিদুর রহমানের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৩৮
শেরপুরে বিশিষ্ট সমাজসেবক শহিদুর রহমানের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক শহিদুর রহমান সওদাগর (৭০) ১৮ জুলাই মঙ্গলবার দুপুেের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে একনজর দেখার জন্য জেলা সদর হাসপাতালে ছুটে যান হুইপ আতিউর রহমান আতিক এমপি। এরপর লাশ এলাকায় নিয়ে যাওয়া হলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
তিনি একসময় জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত থাকলেও সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
বুধবার সকাল ৯টায় ডোবারচর রাঙাডোবা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাবেক এমপি শাহ রফিকুল বারী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট নাগরিকগণসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিখোঁজের ১৭ ঘন্টা পর নদী থেকে লাশ… পরবর্তী সংবাদ শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads