ads

বুধবার , ১৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই মঙ্গলবার শহরের নিউমার্কেটস্থ বেসরকারী মাধ্যমিক শিক্ষক -কর্মচারী সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান এবং সব ধরনের বৈষম্য দূরীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ এসব দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, “আমাদের ন্যায্য দাবি সরকারের কাছে তুলে ধরছি। আশা করি কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে। এতেও যদি আমাদের যুক্তিসঙ্গত দাবি মানা না হয় তাহলে দাবি আদায় করতে প্রয়োজনে রাজপথে রক্ত দেব। ”
ওইসময় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো: গোলাম মোস্তুফা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও যুগ্ন আহবায়ক মো: মুহসীন আলী আকন্দ, সদর উপজেলা সভাপতি মো: চান মিয়া, সাধারণ সম্পাদক একে এম শাহানুর হাবীব, শ্রবরদী উপজেলা সভাপতি মোজাফফর আলী, সাধারণ সম্পাদক রেজাউল করীম , নালিতাবাড়ী উপজেলা সভাপতি ইমদাদুল হক কাজল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট সমাজসেবক শহিদুর রহমানের ইন্তেকাল পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads