ads

রবিবার , ৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার যানজট নিরসনে পৃথক কমিটি গঠন

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে এবার যানজট নিরসনে পৃথক কমিটি গঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা ও পুনঃপুন সিদ্ধান্ত গ্রহণের পরও যখন নিরসন হচ্ছিল না শেরপুর শহরের যানজট সমস্যা, ঠিক তখন ওই সমস্যা সমাধানে এবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি পৃথক কমিটি গঠন হয়েছে। ৯ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যের মধ্যে থাকবেন পুলিশের প্রতিনিধি, জন প্রতিনিধি, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি। এছাড়া সভায় শহরে অবাধ বিচরণকারী গরুর পালের দৌরাত্ম বেড়ে যাওয়ায় ওই দৌরাত্ম বন্ধে গরুর মালিকদের নোটিশ প্রদানসহ মাইকিং করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জোরদারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সভায় পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই নারীর ক্ষমতায়ন বেড়েছে… পরবর্তী সংবাদ শ্রীবরদী মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads