ads

রবিবার , ৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই নারীর ক্ষমতায়ন বেড়েছে ॥ শেরপুরে মহিলা আ’লীগের সমাবেশে সাফিয়া খাতুন

খবর টি পড়েছেন : ১৪৪
শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই নারীর ক্ষমতায়ন বেড়েছে ॥ শেরপুরে মহিলা আ’লীগের সমাবেশে সাফিয়া খাতুন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন বলেছেন, মায়ের জাতি নারীরা নিতে জানে না। তারা দিতেই ভালবাসেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। সংসার ও পরিবারে পুরুষদের চেয়ে নারীদের ভূমিকাই বেশি থাকে। কিন্তু তবু স্বাধীনতার দীর্ঘদিন পরও নারীদের সবসময় পেছনের সারিতেই রাখা হতো। আজ তাদের সহাবস্থান নিশ্চিত হয়েছে, বেড়েছে মর্যাদা ও ক্ষমতায়ন। আর এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও নারীবান্ধব ভূমিকার কারণেই। দীর্ঘ ১৯ বছর পর রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি। ওইসময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকতে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
সমাবেশের প্রধান বক্তা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম বলেন, সুন্দর গতিশীল দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। শেখ হাসিনা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে নৌকার পাল ধরতেই হবে। এজন্য সংগঠনকে গড়তে হবে এবং তা দোরগোড়ায় নিতে হবে, ভালবাসা নিতে হবে মানুষের। তা না হলে দেশ আবার দোযখ ও রাজাকারের দেশে পরিণত হবে। মা-বোনেরা ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন না। তিনি দীর্ঘ ১৯ বছর পর জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী অক্টোবরের মধ্যে উপজেলাসহ সমস্ত ইউনিটের সম্মেলন শেষ করার মাধ্যমে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতি নিতে হবে। ঘরের মধ্যে পকেট কমিটি চলবে না। যার যার অবস্থান অনুযায়ী কমিটিতে স্থান করে দিতে হবে। সেইসাথে গড়তে হবে নির্বাচনমুখী সংগঠন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমা’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোখসানা, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য শিখা চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমন লিপি, শ্রীবরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক লিমা আক্তার, নালিতাবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আছমা আক্তার, নকলা উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কোহিনুর বেগম রেনু, ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক, জেলা পরিষদ সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী প্রমুখ। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবা জামান শেলী, কনা জব্বার, আনারকলি পুতুল, কোহিনুর খানম, ডাঃ সেলিনা, শিখা চাকলাদার প্রমুখ। সমাবেশের শুরুতেই মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ক্রেস্ট ও ফুলের তোড়ায় অভিষিক্ত করা হয়। জেলার ৫ উপজেলার প্রায় সহ¯্রাধিক মহিলা নেতা-কর্মী উপস্থিতিতে সমাবেশটি পরিণত হয় এক মিলনমেলায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হলে হয়রানি নয়… পরবর্তী সংবাদ শেরপুরে এবার যানজট নিরসনে পৃথক কমিটি গঠন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads