ads

রবিবার , ৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ইমামের ২ দিনের রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ১৫২
নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ইমামের ২ দিনের রিমান্ড মঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা ও তা ধামাচাপা দেওয়ার পায়তাঁরার মামলায় মূল আসামী মসজিদের ইমাম আজিজুল হকের (৬০) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৯ জুলাই রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নেছা খানম উভয় পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন। একইসঙ্গে ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ানসহ ৫ জনের জামিন দেওয়া হয়েছে। অন্যরা হচ্ছে ইউপি সদস্য শাহজাহান মিয়া ও আজাহার আলী এবং মসজিদ কমিটির সদস্য ফুল মামুদ ও ইসমাইল। কোর্ট উপ-পরিদর্শক মোঃ আব্দুল হামিদ ওই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৪ জুলাই মঙ্গলবার সকালে নয়াবিল ইউনিয়নের মৌয়াকুড়া মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক হাফেজ আজিজুল হক (৬০) ওই মক্তবের ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় বুধবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার এক সালিস বৈঠক করে ইমামের ২৫ হাজার টাকা জরিমানা করে। একই সাথে ওই ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। তবে সালিশের সিদ্ধান্তে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট না হয়ে ন্যায়বিচার দাবি করে। কিন্তু তাদেরকে সালিসকারীরা হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করে। ওই ঘটনা জানাজানি হয়ে পড়লে থানা পুলিশের আশ্বাসে বৃহস্পতিবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টা ও সহযোগিতার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ওই রাতেই ঘটনার নায়ক ইমাম আজিজুল হক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে উত্যক্তের প্রতিবাদ করায় হামলার ২ সপ্তাহেও গ্রেফতার… পরবর্তী সংবাদ ভারতে কারাভোগ শেষে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে দেশে ফিরল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads