ads

রবিবার , ৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে কারাভোগ শেষে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে দেশে ফিরল বাংলাদেশী যুবক

খবর টি পড়েছেন : ১৫০
ভারতে কারাভোগ শেষে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে দেশে ফিরল বাংলাদেশী যুবক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশী এক যুবক। ৯ জুলাই রবিবার দুপুরে শেরপুরের নাকুগাঁও সীমান্ত চেকপোস্ট দিয়ে তাকে ফিরিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশে ফেরত ওই যুবকের নাম বার্নাড সিএইচ মারাক। সে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামের মাইকেল এম সাংমার ছেলে। ওইসময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, পুলিশের উপ-পরিদর্শক ডি হাজং এবং বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পানিহাতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বার্নাড। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ধরা পড়লে তাকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর তুরা কারাগারে ৪ মাস ২৫ দিন কারাভোগ শেষে রবিবার তাকে দেশে ফিরিয়ে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ইমামের ২ দিনের… পরবর্তী সংবাদ সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হলে হয়রানি নয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads