ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে দস্যুতার ঘটনায় যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৫
নালিতাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে দস্যুতার ঘটনায় যুবক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে দস্যুতার ঘটনায় আব্দুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার উত্তর রানীগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান স্থানীয় আমজাদ হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আব্দুর রহমানকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নেছা খানম বুধবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা রেকর্ড ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, সংগোপনে দোকানে প্রবেশ ও দস্যুতার অভিযোগে দন্ডবিধির ৪৬১/৩৯২/৩৪ ধারা মোতাবেক নিয়মিত মামলায় আব্দুর রহমান নামে একজনকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। তার মতে, গ্রেফতারকৃত যুবককে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাসংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াসহ মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হতে পারে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রানীগাঁও এলাকার আব্দুল বারিকের ছেলে সুমন মিয়া স্থানীয় মসজিদ মোড় এলাকাস্থ তার পরিচালনাধীন ফ্লেক্সিলোড/ইজিলোড/বিকাশের দোকান বন্ধ করে দোকানে পিতাকে রেখে বাড়িতে চলে যায়। পিতা আব্দুল বারিক ঘুমিয়ে থাকা অবস্থায় শনিবার ভোর রাতে ৩ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ঝাপ কৌশলে খুলে সন্তর্পণে ভেতরে প্রবেশ করে। ওইসময় শব্দ পেয়ে আব্দুল বারিক সজাগ পেয়ে গেলে তাকে অস্ত্র ঠেকিয়ে দোকানে থাকা ১ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে কেটে পরে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় শনিবার আব্দুল বারিক বাদী হয়ে গ্রেফতারকৃত আব্দুর রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু স্থানীয় উত্তর রানীগাও এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে লালন মিয়া (২৩)সহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামী করে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। এ নিয়ে শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার। এরপর মামলার তদন্তে যোগ হয় নতুন মাত্রা। দ্রুত গতিতে আসামী গ্রেফতারসহ সেরে উঠে মামলা রেকর্ডের বিষয়টিও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৬ বছর ধরে শিকলবন্দী শিশু ঝন্টু পরবর্তী সংবাদ শেরপুরে ২০৮ দরিদ্র শিক্ষার্থী পেল জেলা পরিষদের মেধাবৃত্তি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads