শ্যামলবাংলা ডেস্ক : এবারের ঈদে গ্রামীণফোন ৪ চ্যানেলে নিয়ে আসছে ২০টি টিভি নাটক। আরটিভিতে ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে রয়েছে গোলাম সোহরাব দোদুলের ‘প্রিয় রঞ্জনা’ [চঞ্চল চৌধুরী ও তারিন], পরদিন তানিম রহমান অংশুর ‘স্বপ্নচুরি’ [তাহসান-মম] ঈদের তৃতীয় দিন গোলাম মুক্তাদিরের ‘ভাবনার বিপরীত’ [জাহিদ হাসান-মিলি], চতুর্থ দিন আশফাক নিপুণের ‘রেইনবো’ [তিশা-জন] পঞ্চম দিন মিজানুর রহমান আরিয়ানের ‘ফরএভার’ [অপূর্ব, মিথিলা], ষষ্ঠ দিন শিহাব শাহিনের ‘জ্যাকসন বিল্লাল’ [সিয়াম-উর্মিলা], সপ্তম দিন ইফতেখার আহমেদ ফাহমির ‘সরি’ [অপূর্ব-সুজানা]।
জিটিভিতে ঈদের দিন রাত ১১টা ৫০ মিনিটে রয়েছে গোলাম মুক্তাদিরের ‘চিলেকোঠা ও ভাড়াটিয়া’ [সুর্বণা মুস্তাফা, তারিক আনাম] পরদিন গোলাম সোহরাব দোদুলের ‘লাভ লেটার বক্স’ [আফরান নিশো- তিশা], তৃতীয় দিন মাহমুদুর রহমান হিমির ‘মেঘের গল্প’ [জন কবির ও মম], চতুর্থ দিন শিহাব শাহিনের ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’ [সিয়াম, তৌসিফ ও শবনম ফারিয়া], পঞ্চম দিন মাবরুর রশীদ বান্নাহ্র ‘সিক্রেট হ্যাপিনেস’ [স্পর্শিয়া-সায়েম], ষষ্ঠদিন ‘অ্যাওয়ার্ড নাইট’ [ইরফান সাজ্জাদ-অপর্ণা], সপ্তম দিন সুমন আনোয়ারের ‘জীবন সঙ্গী’ [নিশো, মৌসুমী হামিদ] বাংলাভিশনে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে সৈয়দ শাকিলের ‘গোয়েন্দা ঘটক’ [জাহিদ হাসান-মৌসুমী হামিদ], ইফতেখার আহমেদ ফাহমির ‘গৃহপালিত স্বামী’ [জন-মিথিলা], শিহাব শাহিনের ‘স্বপ্নের মানুষ’ [সজল-রুজলান], গোলাম সোহরাব দোদুলের ‘মন মানুষের খোঁজে’ [মাহফুজ আহমেদ-সুমাইয়া শিমু], ও ‘৯ নম্বরের পা কিন্তু ৬ নম্বরের জুতা’ [আজাদ আবুল কালাম-মৌটুসী]। এছাড়াও মাছরাঙা, আরটিভি ও জিটিভিতে প্রচার হবে গ্রামীণফোন নিবেদিন আয়নাবাজি সিরিজের নাটক ‘মুখোমুখি’।
























