ads

মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাবানাকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩৪
শাবানাকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। ওইসময় সাথে ছিলেন খ্যাতনামা পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা আলমগীর, ওয়াহিদ সাদিক ও অভিনেত্রী মৌসুমী। সোমবার গুলজার নিজের ফেসবুক পোস্টে ওই কথা জানিয়েছেন। দিনটিকে (সোমবার ১৯ জুন) স্মরণীয় উল্লেখ করে গুলজার জানান, শাবানাকে দেখার সাথে সাথে প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নেন। ওই সময় শাবানাও আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন।
মুশফিকুর রহমান গুলজার সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোন দিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দু’হাত বাড়িয়ে দিয়ে তাঁকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপলুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাড়িয়ে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তার পর আমি ধারন করলাম তাঁদের বিরল মুহূর্তের এই ছবিটি।’
তিনি বলেন, ‘প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান হার্টের রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনদরদী প্রধানমন্ত্রী জনাব আজিজুর রহমানের চিকিৎসার ব্যয় ভার বহন করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক জনমানুষের নেত্রী শেখ হাসিনাকে। আল্লাহ তুমি এই মহৎ মানুষটিকে সুস্থ রেখো এবং দীর্ঘায়ূ দান করো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাহুবলীকে পিছনে ফেলল সালমানের ‘টিউবলাইট’! পরবর্তী সংবাদ ৪ চ্যানেলে ২০ নাটক নিয়ে গ্রামীণফোন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads