ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘নবাব’ ও ‘বস টু’

খবর টি পড়েছেন : ১৭২
অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘নবাব’ ও ‘বস টু’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে ঈদের বহুল আলোচিত দুই ছবি ‘নবাব’ ও ‘বস ২’। ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বুধবার সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সেন্সর বোর্ডের সদস্য নাসিরুদ্দিন দিলুও বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর থেকে ছবি দুটি দেখেছেন বোর্ডের সদস্যরা। এরপর সন্ধ্যায় সদস্যরা এ চলচ্চিত্র দুটি বিনা কর্তনে ছাড়পত্র দিতে সম্মত হোন।
আলিমুল্লাহ খোকন বলেন, আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। যার কারণে আলোচিত এ ছবি দুটির মুক্তি পেতে আর কোনো বাঁধা রইলো না।
এর আগে ‘চলচ্চিত্র ঐক্যজোট’ যৌথ প্রযোজনার দুই ছবি (নবাব ও বস ২) নীতিমালা মানেনি অভিযোগ তুলে তথ্যমন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। এরপর তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকে। এরইমধ্যে ছবি দুটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এখন আর ছবি দুটি এই ঈদে মুক্তি পেতে কোনো বাঁধা রইলো না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ চ্যানেলে ২০ নাটক নিয়ে গ্রামীণফোন পরবর্তী সংবাদ এটিএন বাংলায় ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘নসু ভিলেন’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads