ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এটিএন বাংলায় ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘নসু ভিলেন’

খবর টি পড়েছেন : ২৯৭
এটিএন বাংলায় ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘নসু ভিলেন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৩ ভাই নওশের আলী, সমশের আলী, জমশেদ আলী। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিই তাদের একমাত্র আয়ের পথ। ৩ ভাই-ই কমবেশি অলস, কর্মবিমুখ। তারা ভাই বিয়ে করেছে।
কার বউ বেশি সুন্দরী এ নিয়ে প্রতিযোগিতা এবং কমবেশি ঝগড়া প্রায় প্রতিদিনের ঘটনা। পক্ষান্তরে বউদের মধ্যেও একই ধরনের দ্বন্দ্ব রয়েছে কোন ভাই সবচেয়ে সুদর্শন। বউয়ে বউয়েও এ নিয়ে ঝগড়া বাধে। এলাকার মানুষজন বেশ উপভোগ করে ব্যাপারগুলো!
এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘নসু ভিলেন’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, শখ, তানজিকা, শাহানাজ খুশি, আল মামুন, জামিল প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘নবাব’ ও ‘বস টু’ পরবর্তী সংবাদ ঈদে লাক্সের ৭টি বিশেষ নাটক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads