শ্যামলবাংলা ডেস্ক : মুক্তির আগেই প্রভাসের আর রাজামৌলির ‘বাহুবলী ২’-কে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ে ফেলেছে বলিউড হার্টথ্রোব সালমান খান-এর ‘টিউবলাইট’ সিনেমা।তবে, তা মোটেই ব্যাবসার দিক থেকে নয়।
মুক্তির পর থেকেই ভারতীয় সিনেমা ইন্ডস্ট্রিতে একর পর এক রেকর্ড গড়ে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে রাজামৌলির ‘বাহুবলী ২’।
অন্যদিকে, শুরু থেকেই বলিউডের পারফেকশনিস্ট আমির খানের দঙ্গলের সঙ্গে প্রভাসের ‘বাহুবলী ২’ এর যুদ্ধটা ভালই জমে আছে। পেছন থেকে দূর্বার গতিতে ধাওয়া করেই চলেছে আমির খানের দঙ্গল। এবার সেই যাত্রায় যুক্ত হতে যাচ্ছে অপর জনপ্রিয় অভিনেতা সালমান খানের ‘টিউবলাইট’।
আগামি ঈদে মুক্তি পাবে সালমান খানের বহু প্রত্যাশিত সিনেমা টিউবলাইট। আর মুক্তির আগেই বাহুবলী ২ –কে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা।
কিন্তু কীভাবে? জানা গেছে, বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সালমান খানের টিউবলাইট। যেখানে বাহুবলী-২ মুক্তি পেয়েছিল ৯ হাজার প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহের হিসেবে মুক্তির আগেই বাহুবলী ২ –কে পিছনে ফেলে দিল টিউবলাইট! সূত্র: জি নিউজ
























