ads

মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম

খবর টি পড়েছেন : ৩২৭
চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ১৭৩ ওয়ানডে, ৫৬ টি২০ এবং ৯৪ টেস্ট ইনিংস- আন্তর্জাতিক ক্যারিয়ারের কোনো ইনিংসেই ওপেনিংয়ের পর তামিম ইকবাল ব্যাটিংয়ে নামেননি। এমনকি ঘরোয়া ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি টি২০-তেও না। সেই তামিমকে এবার ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামিয়ে দিল আইসিসি!
না, তিন নম্বরে তাকে ব্যাটিং করতে হবে না। স্রেফ একাদশে রাখা হয়েছে ওয়ানডাউন ব্যাটসম্যান হিসেবে। সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা পারফরমারদের নিয়ে একাদশ গঠন করেছে আইসিসি। অংশগ্রহণকারী আট দলের ওপেনারদের মধ্যে তিনজনকে সেরা একাদশে রাখতেই হয়েছে; ভারতের শিখর ধাওয়ান, পাকিস্তানের ফখর জামান ও বাংলাদেশের তামিম। এর মধ্যে ধাওয়ান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, তামিম তৃতীয়, ফখর ষষ্ঠ। তামিম ও ফখর অবশ্য ধাওয়ানের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে বাংলাদেশ থেকে একা তামিমই। বাকি দশজনের চারজন পাকিস্তানের, তিনজন করে ভারত ও ইংল্যান্ডের। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার কেউই জায়গা পাননি। আইসিসির পক্ষে এই একাদশটি গঠন করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের প্যানেল। যার সদস্য হচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, ভারতের সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের রমিজ রাজা, উইজডেন অ্যালামনাকের সম্পাদক লরেন্স বুথ এবং এএফপির ক্রিকেট প্রতিনিধি জুলিয়ান গায়ার। এই প্যানেলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস।

Shamol Bangla Ads

আইসিসির সেরা ১১

শিখর ধাওয়ান (৩৩৮ রান), ফখর জামান (২৫২ রান), তামিম ইকবাল (২৯৩ রান), বিরাট কোহলি (২৫৮ রান), জো রুট (২৫৮ রান), বেন স্টোকস (১৮৪ রান ও ৩ উইকেট), সরফরাজ আহমেদ (অধিনায়ক, ৭৬ রান ও ৯ ডিসমিসাল), আদিল রশিদ (৭ উইকেট), জুনায়েদ খান (৮ উইকেট), ভুবনেশ্বর কুমার (৭ উইকেট), হাসান আলী (১৩ উইকেট)। দ্বাদশ খেলোয়াড় :কেন উইলিয়ামসন (২৪৪ রান)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৮-তে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী সংবাদ শেরপুরে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads