ads

সোমবার , ১৯ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৮-তে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

খবর টি পড়েছেন : ১৪৫
২০১৮-তে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় শুরু ২০০৭ সালে। এরপর দুই বছর করে বিরতি দিয়ে ২০১৬ পর্যন্ত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি আসর। ২০১৮ সালে আইসিসির সূচিতে ক্রিকেটের ছোট সংস্করণের আরও একটি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সদস্য দেশগুলোর ‘ব্যস্ততা’র কারণে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, সেটা এখনও জানা যায়নি।
পিটিআই জানিয়েছে, ২০১৮ সালে টেস্ট খেলুড়ে দেশগুলো একে অন্যের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। এর মধ্যে প্রায় প্রতিটি দেশেরই আছে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ। সে কারণেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময়সূচি ঠিক করতে গিয়ে বিপাকে পড়েছে।
আইসিসির এক প্রভাবশালী সূত্র ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ার ব্যাপারটি স্বীকার করে বলেছেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২০ সালে। এখনো ভেন্যু ঠিক হয়নি। ২০১৮ সালে টেস্ট খেলুড়ে দেশগুলো পরস্পরের মধ্যে প্রচুর সিরিজ খেলবে। এ কারণেই সূচি অনুযায়ী এটি আয়োজন করা সম্ভব নয়।’
ভেন্যুর কথা আইসিসি না জানালেও ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা আছে। ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ভারতে। ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান পরবর্তী সংবাদ ৬ বছরে ৩১ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছেন…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads