ads

সোমবার , ১৯ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ বছরে ৩১ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছেন : মেনন

খবর টি পড়েছেন : ১৫৭
৬ বছরে ৩১ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছেন : মেনন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত ৬ বছরে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছেন। সোমবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি ওইসব কথা বলেন।
সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন আরও বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উদ্বুদ্ধ করতে বিদেশি ট্যুর অপারেটর কিংবা পর্যটন বিষয়ক সাংবাদিক ও লেখককে বাংলাদেশে পরিচিতিমূলক ভ্রমণে নিয়ে আসার জন্য কার্যক্রম নেওয়া হচ্ছে।
পর্যটকদের জন্য বাংলাদেশে পর্যটনকে আকর্ষণীয় করার ক্ষেত্রে সরকারগৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১৬ সালের ২৩ থেকে ২৫ নভেম্বরে কক্সবাজারে সফলভাবে ‘পাতা নিউ ফ্রনটিয়ারস ফোরাম-২০১৬’ আয়োজন করার ফলে পর্যটন দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি পেয়েছে।
সরকারি দলের সদস্য সফুরা বেগমের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬শ’ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা লাভ করেছে। এর আগে ১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যন্ত ২৬টি অর্থবছরের মধ্যে বিমান লাভ করেছে ১২ অর্থবছর এবং লোকসান দিয়েছে ১৪ অর্থবছরে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৮-তে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী সংবাদ সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads