ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের ৫টি খননযন্ত্র ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ জুন শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা গ্রামের পাহাড়ী ঝোড়া ও নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামে মহারশী নদীতে ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, এমন অভিযোগের প্রেক্ষিতে দরবেশ তলা গ্রামের পাহাড়ি ঝোড়া ও সন্ধ্যা গ্রামের মহারশ্মী নদীতে ভ্রাম্যমাণ আদালত ট্যাক্স র্ফোস অভিযান চালায়। ওই সময় আদালত বালু উত্তোলনের ৫ টি খননযন্ত্র জব্দ করে তা ধ্বংস করে দেন। আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও নকশী বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ জেড এম শরীফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
























