ads

বৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রউফ আজিজ চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৩৮
শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রউফ আজিজ চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় শহরের গৌরীপুর এলাকার আব্দুর রউফ আজিজ চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সোহেল রানা রানারআপ ও সদরের মো. শাহজাহান তৃতীয় স্থান অর্জন করেছেন। চুড়ান্তপর্বে ৯ রাউন্ডের খেলায় রউফ আজিজ, সোহেল রানা ও মো. শাহজাহান সর্বোচ্চ ৭ পয়েন্ট করে অর্জন করলে টাইব্রেকিংয়ে ফলাফল নির্ধারিত হয়। ১৫ জুন বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে চুড়ান্ত পর্বের সর্বশেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
এ নিয়ে তিনি টানা ৫ বারসহ ৭ বার রউফ আজিজ দাবায় জেলা চ্যাম্পিয়ন হলেন। চ্যাম্পিয়ন হওয়ায় রউফ আজিজ বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ৪৩ তম জাতীয় বাছাই দাবা বি-চ্যাম্পিয়নশীপে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। এছাড়া ৫ পয়েন্ট করে অর্জন করে ঝিনাইগাতীর মোহাম্মদ আবু ছালেহ ৪র্থ এবং নকলার মো. সজীব মিয়া ৫ম স্থান অর্জন করে আগামী বছর সরাসরি চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। চূড়ান্ত পর্বে ১০ জন খেলোয়াড় নিয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় প্রথম পর্বের সর্বোচ্চ পয়েন্টধারী নকলার মোহাম্মদ আমিরুল ইসলাম ৪ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠ স্থান লাভ করেন। সমান পয়েন্ট পেয়ে নকলার মো. নজরুল ইসলাম ৭ম, গতবারের রানারআপ শ্রীবরদীর বেলায়েত হোসেন ৩ পয়েন্ট পেয়ে ৮ম, সমান পয়েন্ট নিয়ে নকলার মো. টিটো মিয়া ৯ম এবং এসআই মো. সজিব মিয়া কোন পয়েন্ট না পেয়ে ১০ম স্থান লাভ করেন।
দাবা প্রতিযোগিতার সমন্বয়কারি হাকিম বাবুল জানান, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দাবা উপ-কমিটির আয়োজনে গত ৭ জুন স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ডিএসএ দাবা প্রতিযোগিতা ২০১৭ শুরু হয়েছিলো। এবারের দাবা প্রতিযোগিতায় রেটিংধারী ৩ জনসহ জেলার বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থা, ক্লাব-সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রাথমিক বাছাই পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে চুড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ এবং চুড়ান্তপর্বে সর্বোচ্চ পয়েন্টধারী ৫ জন ও প্রথম পর্বের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারিকে পুরস্কার, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও বিশেষ বয়সী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাকুগাও স্থলবন্দর সড়ক দুই লেনে উন্নীতকরণ প্রকল্প :… পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের আটকাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads