ads

বৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের আটকাদেশ

খবর টি পড়েছেন : ১৩১
শেরপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের আটকাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় রহিম বাদশা (১৫) নামে এক কিশোরকে ৫ বছরের আটকাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। কিশোর বাদশা জেলার নকলা উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ওই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু হওয়ার কারণে ধর্ষককে কারাদন্ড না দিয়ে বিচারক আটকাদেশ দিয়েছেন। সে এখন থেকে গাজীপুর সেফহোমে আটক থাকবে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৩ বছর বয়সী রহিম বাদশা প্রতিবেশি ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে রহিম বাদশাকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রউফ আজিজ চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ ‘দয়া কইরা আমারে একটা ওইল চিয়ার দেইন’

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads