স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। তিনি দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিজেই তাদেরকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে ৯ জুন শুক্রবার গভীর রাতে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, শুক্রবার রাত পৌণে ১টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক পেছন থেকে চলন্ত রিক্সাকে ধাক্কা দিলে রিকশার ২ আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিযে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই নিজ খরচে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তিনি। আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন হুমায়ুন কবীর রুমান।























