শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় ৩ দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পৌরসভার মেয়র বৃক্ষপ্রেমি আবু বক্কর সিদ্দিক ৭ জুন বুধবার সকালে ওই কর্মসূচীর উদ্বোধন করেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহর পূর্বের তুলনায় বৃক্ষ কমে যাওয়ায় পৌরসভার নিজস্ব তহবিল থেকে মেয়র আবু বক্কর সিদ্দিক ৫ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নিয়েছেন। এবৃক্ষ শহরের প্রতিটি রাস্তার পাশে এবং সরকারী পতিত জমিতে তিন দিন ব্যাপী পরিবেশ বান্ধব ফলজ, ঔষধী ও কাষ্ঠল গাছ রোপন করা হবে।
এ বিষয়ে মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের এই পৌরসভায় আগের চেয়ে ব্যাপক হারে বৃক্ষ কমে গেছে। তাই শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের এমপি ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে এ বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।’























