ads

সোমবার , ২২ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছেলের দায়ের কোপে বাবা আহত

খবর টি পড়েছেন : ১৫৯
শ্রীবরদীতে ছেলের দায়ের কোপে বাবা আহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ পাওনা টাকা চাইতে গিয়ে পাষন্ড এক ছেলের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন চান মিয়া (৫৫) নামে এক হতভাগ্য বাবা। আহত চান মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে তার বসত বাড়িতে ওই ঘটনা ঘটে।
আহত চান মিয়ার স্ত্রী ছোটন খাতুন জানান, তার ২ ছেলে ও ৩ মেয়ে। ছোট ছেলে সনি মিয়া বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকে। বড় ছেলে ভুট্টু মিয়ার সাথে তার বনিবনাট না হওয়ায় তাকে পৃথক করে দেয়। কিছুদিন আগে ভুট্টু মিয়া তার বাবার কাছ থেকে ১৫শ টাকা ধার নেয়। সোমবার দুপুরে ওই টাকা চাইতে গেলে তাদের বাপ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে ভুট্টু মিয়া ঘর থেকে ধারালো দা নিয়ে হত্যার উদ্দেশ্যে বাবা চান মিয়ার মাথায় কোপ দিলে তা তার ডান হাতের উপরিভাগে  লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ওই অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে চাঁন মিয়াকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষে… পরবর্তী সংবাদ নকলায় বানেশ্বরদী ইউনিয়নের বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads