স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখা। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ মে শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নিউমার্কেট মোড়ে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মুহসীন আলী আকন্দ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ চান মিয়া, সাধারণ সম্পাদক একেএম শাহানূর হাবীব, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক কাজল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, শ্রীবরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঝিনাইগাতী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাহাজ উদ্দিন সাজু, শিক্ষক নেতা রবিউল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মঞ্জুরুল ইসলাম, রবিউল ইসলাম মিল্টন, শাজাহান আলী, হাফিজুর রহমান দুলাল, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান তপন, নওশেদ আলী, আজাহার আলী, সুশীল চন্দ্র সাহা, এনায়েত হোসেন, মোরশেদুজ্জামান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মমিন, লিটন, রাশেদা বেগম, এমদাদুল হক, আঞ্জুমান আরা, কাজল মিয়া, মুক্তারুজ্জামান, হাফিজুর রহমান হাফিজ, কামরুল হাসান, মোজাম্মেল হক, নুর সোলায়মান, রফিকুল ইসলাম আকন্দ, মশিউর রহমান, সোবাহান আলী, শামীম মিয়া, জুবায়ের, হারুনুর রশিদ, জাকির হোসেন, দিলরুবা বেগম, নাসরিন আক্তার, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, ঈদের আগেই ঈদ বোনাস প্রদান এবং নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের দাবি জানান। মানববন্ধনে জেলার প্রায় ২ হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।























