ads

শনিবার , ২০ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিয়ে-যৌতুককে লাল কার্ড দেখিয়ে শপথ

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে বাল্যবিয়ে-যৌতুককে লাল কার্ড দেখিয়ে শপথ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাল্যবিয়ে-যৌতুককে লালকার্ড দেখিয়ে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নকে বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করা হয়েছে। ২০ মে শনিবার দুপুরে ওই ইউনিয়নের নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ মাঠে ওই ইউনিয়নের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী হাতে বাল্যবিয়ে-যৌতুককে ‘না’ লেখা লালকার্ড একসাথে তুলে ধরে বাল্যবিয়ে-যৌতুক বিরোধী শপথ করেছেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সাথে সমস্বরে তারা বলে উঠেন ‘১৮ বছরের আগে বিয়ে করব না, কাউকে করতে দেব না। যৌতুক দেবো না, নেবো না, মানবো না। দেশ ও জাতির কল্যাণে কাজ করব, নিজেকে গড়বো, দেশের জন্য জীবন উৎসর্গ করবো।’ লালকার্ডে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতনবিরোধী হটলাইন নম্বর ‘১০৯’ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর দেওয়া হয়। যাতে যেকোন বাল্যবিয়ের বন্ধের ক্ষেত্রে ওইসব নাম্বারে কল করে ব্যবস্থা গ্রহণে সহায়তা করতে পারে। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি, আইইডি, রক্ত দিন জীবন বাঁচান, আসলকাজ, বাংলার মুখ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ওই কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন।
অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হায়দার আলী তার ইউনিয়নকে আজ থেকে বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করেন। ওইসময় তিনি বলেন, এখন থেকে পাকুড়িয়া ইউনিয়নে কোন বাল্যবিয়ে, যৌতুকের কোন লেনদেন হবেনা। এ সংক্রান্ত কোন সংবাদ পেলে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেউ বাল্যবিয়ের সংবাদ মোবাইলে বা সরাসরি তাকে জানানে ওই ব্যক্তিকে নগদ ৫শ টাকা পুরষ্কার দেবেন বলে ঘোষণা করেন। সেইসাথে কোন মেয়ে তার বাল্যবিয়ের সংবাদ জানালে ওই মেয়ের লেখাপড়ার খরচ নিজে বহন করার ঘোষণাও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার রফিকুল হাসান গণি বলেন, ১৮ বছরের আগে তোমরা বিয়ের কথা চিন্তাও করবে না। লেখাপড়ার প্রতি মনোযোগী হও। বর্তমান সরকার মেয়েদের এগিয়ে নিতে নতুন নতুন অনেক প্রকল্প হাতে নিয়েছে। তোমরা লেখাপড়া করে নিজেদের যোগ্য করে তোলো। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ বাল্যবিয়ের জন্য চাপ দিলে আমাদের জানাবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
আহ্বায়ক নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে জেলা পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক মেরাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কার্টুনিস্ট শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দলিল লেখক নিহত পরবর্তী সংবাদ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শেরপুরে জেলা শিক্ষক সমিতির…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads