ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগের সাংগঠনিক সভা ॥ তৃণমূলকে সংগঠিত করতে প্রতি ইউনিয়নে বর্ধিত সভা

খবর টি পড়েছেন : ১৩৮
শেরপুরে আ’লীগের সাংগঠনিক সভা ॥ তৃণমূলকে সংগঠিত করতে প্রতি ইউনিয়নে বর্ধিত সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দলের তৃণমূলকে সংগঠিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের প্রতীক নৌকার অবস্থান সু-দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য মান-অভিমান ও ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। তিনি সদর উপজেলায় তার সময়কালে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে সদর উপজেলার কোন ঘরই বিদ্যুতের আওতার বাইরে থাকবে না। সভায় তৃণমূল নেতাদের মতামতের প্রেক্ষিতে রমজান মাসে প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে বর্ধিত সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়াম লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় সদর উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদস্য আবুল হাসেম, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের আনন্দ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে খাটোজাতের নারিকেল চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads