ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে খাটোজাতের নারিকেল চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ২০১
নালিতাবাড়ীতে খাটোজাতের নারিকেল চাষাবাদে কৃষক প্রশিক্ষণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যোগে খাটো জাতের নারিকেল চাষাবাদ কলাকৌশল ও ফলবাগান ব্যবস্থাপনার ওপর কৃষকদের প্রশিক্ষণ ও বিনামুল্যে নারিকেল চারা বিতরন করা হচ্ছে। ১৭ মে বুধবার নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস ও বিআরডিবি হলরুমে পৃথক চারটি সেশনে চার ইউনিয়নের ১২০ জন কৃষককে খাটো জাতের নারিকেল চাষাবাদ প্রশিক্ষণ ও চারা বিতরন করা হয়। সিনিয়র হর্টিকালচারালিস্ট কৃষিবিদ ড. মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, অতিরিক্ত সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হোসেন প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে খাটো জাতের নারিকেল চারা রোপন পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ ও চিকিৎসা পদ্ধতি এবং মিশ্র ফলবাগান ব্যবস্থাপনা বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়।
কৃষি কর্মকর্তারা জানান, ভিয়েতনাম থেকে খাটো উন্নতজাতের নারিকেল চারা এনে দেশে ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যোগে এ পর্যন্ত নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ইতোমধ্যে ৯০০ কৃষককে প্রশিক্ষণ দিয়ে সকলকে একটি করে খাটো জাতের নারিকেলের চারা বিতরন করা হয়েছে। শীঘ্রই আরো এক হাজার ২০০ কৃষককে এ বিষয়ে প্রশিক্ষণ ও চারা প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আ’লীগের সাংগঠনিক সভা ॥ তৃণমূলকে সংগঠিত করতে… পরবর্তী সংবাদ নকলায় বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ নিরোধ বিষয়ে মতবিনিময়…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads