ads

রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৪ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ২৪৫
শ্রীবরদীতে ৪ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ এপ্রিল রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ ভবন মিলনায়তনে ওই বাজেট ঘোষনা করা হয়। সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ১ কোটি ৩০ লক্ষ ৩৭ হাজার ৮শত ৬০ টাকার বাজেট ঘোষনা করেন। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, শ্রীবরদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা নাছিমা বেগম, শিরিনা বেগম, ইউপি সদস্য আব্দুল হাকিম, মাহফুজ মিয়া, মজিবুর রহমান, আইয়ুব আলী, মাসুদুর রহমান প্রমুখ। এ সময় স্থানীয় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জয়িতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

তাতিহাটি ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা : শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার বিকেলে তাতিহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধী সমাবেশে ইউপি চেয়ারম্যান মোঃ আসাদ উল্লাহ বিল্লাল ৯৮ লক্ষ ৬ হাজার ৫ শত ৩৬ টাকার প্রস্তাবিত ওই বাজেট ঘোষণা করেন। ওইসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, কাজী, জয়িতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গোশাইপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা : শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে ১ কোটি ২ লক্ষ ২২ হাজার ৯শ ২৫ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. জোবায়ের হোসেন। এ উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন ভারেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, শ্রীবরদী উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক এম.এ মতিন প্রমূখ। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুড়িকাহনিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা : শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে ১ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬শ ৪৯ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম। এ উপলক্ষ্যে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন কুরুয়া কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক মোশারফ হোসেন, কুড়িকাহনিয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, আ’লীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার, জাতীয় পার্টির নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুছ সালাম মুন্সী, নিকাহ রেজিষ্ট্রার জাকির হোসেন মন্টু, ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ। ওইসময় ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রবিদাস সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে পংকজ ভট্টাচার্য ॥… পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের আটকাদেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads