ads

রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে রাবার বাগানই কর্মসংস্থানের নতুন পথ

খবর টি পড়েছেন : ১৩৮
শেরপুর সীমান্তে রাবার বাগানই কর্মসংস্থানের নতুন পথ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শাকিল মুরাদ, শেরপুর ॥ গহীন বন থেকে লাকড়ি আর ঝরা পাতা সংগ্রহ করে বিক্রী করে সংসার চালায় তাঁরা। কিন্তু যে টাকা বিক্রি হয় তাতে পরিবার চালানো তো দূরের কথা, নিজের চলতেই কষ্ট হয়। তাই পাহাড়ি অধিবাসীদের আয়ের একমাত্র ভরসা রাবার বাগান। শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্নঝোড়া রাবার বাগান পাহাড়ের অধিবাসীদের সৃষ্টি করেছে কর্মসংস্থানের নতুন পথ।
সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউনিয়নের উত্তর সীমান্ত এলাকাজুড়ে গারো পাহাড়। ভারতের সীমানা ঘেষা এ গারো পাহাড়ে রয়েছে লাউচাপড়া, মেঘাদল, দিঘলাকোনা, গারো পাড়া, বাবেলাকোনা, চান্দাপাড়া, হারিয়াকোনা ও রাজারপাহাড় গ্রাম। এসব গ্রামে একমাত্র কৃষি আর বনের লাকড়ি ও লতাপাতা কুড়িয়ে বিক্রি করা ব্যাতিত অন্য কোনো আয়ের পথ ছিলনা। ফলে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে অনেকে জড়িয়ে পড়তো নানা অপকর্মে। কেউবা জড়িয়ে পড়তো বনের বৃক্ষ চুরি ও মাদকসহ চোরাচালানে। এখানকার বেশিরভাগ লোক এগুতো এক অনিশ্চিত ভবিষতের দিকে।
একাধিকবার সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কর্ণঝোড়া পাহাড়ে বনবিভাগের কাছ থেকে ৬২০ একর জমি নেয় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। ১৯৯৪ সালে কর্ণঝোড়া রাবার এস্টেট গড়ে তোলে। এ রাবার গাছের উৎপাদিত কষ থেকে চালু হয় রাবার উৎপাদন ও প্রসেসিং কারখানা। এতে রাবার বাগানে সুযোগ সৃষ্টি হয় স্থানীয় জনগোষ্ঠির কর্মসংস্থানের। বর্তমানে কর্ণঝোড়া রাবার বাগানে নিয়মিত ৭০/৮০ জন শ্রমিক কাজ করছেন। একেকজন শ্রমিকের তত্বাবধানে তিনশ’ করে রাবার গাছ রয়েছে। আগস্ট থেকে জানুয়ারী পর্যন্ত রাবার সংগগ্রহের ভরা মৌসুম। সে সময় প্রতিদিন একেকজন শ্রমিক গড়ে সাড়ে চারশ‘ টাকা থেকে ৫০০ টাকা করে আয় করেন। ঢাল সিজনেও প্রতিদিন একেকজন শ্রমিক আয় করছেন আড়াইশ’ টাকা থেকে ৩০০ টাকা। এখন তারা বনের গাছ কাটার পরিবর্তে রাবার বাগান দেখাশোনা, পরিচর্যা ও রাবার রস সংগ্রহ করে জীবন-জীবিকা নির্বাহ করছেন। এতে বাড়ীর কাছেই সৃষ্টি হয়েছে আয়-রোজগারের পথ। তারা পরিবারের কাছে থেকে রাবার বাগানে কাজকর্ম করে উপার্জন করছেন। নিয়মিত আয়-রোজগার হওয়ায় আর তারা চুরি করে বনের গাছও কাটেন না। বরং রাবার বাগানে কাজ করে আর্থিকভাবে উন্নতি হচ্ছে তাদের। এখন তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল-কলেজে পাঠাচ্ছেন। রাবার বাগান হওয়ায় বনবিভাগের জমি বেদখল হওয়ার হাত থেকেও রক্ষা পেয়েছে। এর পাশাপাশি বনের গাছ চুরির প্রবণতাও কমেছে। সৃষ্টি হয়েছে স্থানীয় বেকারদের কর্মসংস্থান।
ওই রাবার বাগানে কর্মরত শ্রমিক আলী আকবর ও আশরাফ আলী জানান, তারা আগে বেকার ছিলেন। এখানে কাজ পেয়ে তাদের দৈনিক আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। রাবার বাগানের ট্রেকিং সুপার ভাইজার ইদ্রিস আলী এ প্রতিনিধিকে বলেন, এখন যে আয় হয় তা দিয়ে সংসারের খরচ চালিয়েও ছেলে মেয়েকে পড়া লেখা করাতে পারছি। কর্ণঝোড়া বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজার এ এম শাহাজাহান সরকার জানান, এ রাবার বাগানে প্রতিদিন ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ কেজি রাবার রাবার পাওয়া যায়। যা প্রসেসিংয়ের মাধ্যমে ৮০০ কেজি থেকে ৯০০ কেজি আরএসএস রাবার উৎপাদিত হয়। এখানকার রাবারের মান খুবই ভাল। বাজারে এর চাহিদাও বেশ। তিনি বলেন, কর্ণঝোড়া রাবার এস্টেটে বিদ্যুৎ না থাকায় কিছুটা সমস্য হচ্ছে। বিদ্যুৎ থাকলে আরও বেশী এবং মানসম্পন্ন রাবার উৎপাদন করা সম্ভব। এখানে আরো রাবার বাগান গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। এখানকার আবহাওয়া ও মাটি রাবার চাষের খুবই উপযোগী। এই এলাকায় বনবিভাগের এমন আরও অনেক জমি রয়েছে যেখানে রাবার বাগান করা যেতে পারে। এতে গারো পাহাড়ের জনগোষ্ঠির যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেই সাথে বন সংরক্ষনের পাশাপাশি সরকারি কোষাগারেও আয় হবে বিপুল পরিমানের রাজস্ব। এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দা ও রাবার বাগান কর্তৃপক্ষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের আটকাদেশ পরবর্তী সংবাদ নকলায় গুণীজন সম্মাননা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads