ads

শনিবার , ২৯ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবাধিকার শান্তি পদক পেলেন শেরপুরের ডালিয়া ॥ বিভিন্ন মহলের অভিনন্দন

খবর টি পড়েছেন : ২১৫
মানবাধিকার শান্তি পদক পেলেন শেরপুরের ডালিয়া ॥ বিভিন্ন মহলের অভিনন্দন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট সমাজ-সাংস্কৃতিক সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া রোটারিয়ান ও সমাজসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তি পদক লাভ করেছেন। সম্প্রতি ‘ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস’ এর পক্ষ থেকে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মোঃ জয়নুল আবেদীন তার হাতে ওই পদক তুলে দেন। এ উপলক্ষে ইউনাইটেড মুভমেন্ট হিউমান রাইটসের সভাপতি চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অর্থ) পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রাজিয়া সামাদ ডালিয়া দীর্ঘ ২৮ বছর যাবত শেরপুরের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, মানবাধিকার, সমাজসেবা ও নারী অধিকার নিয়ে কাজ করছেন।
এদিকে সমাজসেবায় মানবাধিকার শান্তি পদক লাভ করায় বিশিষ্ট সংগঠক রাজিয়া সামাদ ডালিয়াকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা খেলাঘরের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, পাতাবাহার সভাপতি আনিসুর রহমান ও রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ নারী-পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads