ads

শনিবার , ২৯ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেমঘটিত ঘটনা ॥ শেরপুরে ভিকটিম অপরিণত হওয়ায় নায়কের সাজা

খবর টি পড়েছেন : ২৪০
প্রেমঘটিত ঘটনা ॥ শেরপুরে ভিকটিম অপরিণত হওয়ায় নায়কের সাজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রেমঘটিত ঘটনা’র পরও নায়িকা বা কথিত ভিকটিম অপরিণত হওয়ায় এক অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদ- হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ওই সাজার রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন। সাজাপ্রাপ্ত সোবাহান উদ্দিন জিহান শহরের নবীনগর এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। শেরপুরের সাংস্কৃতিক অঙ্গণে উতপ্রোতভাবে জড়িত জিহান স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদের সভাপতি। আদালতে তার উপস্থিতিতে ওই রায় প্রদান করা হয়। রায়ে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় জিহানের বাবা হানিফ উদ্দিন, মা বিনা বেগম, বন্ধু মজনু মিয়া ও বান্ধবী ছোঁয়া আক্তারকে বেকসুর খালাস প্রদান করেন।
জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে ভিকটিমকে অপহরণের অভিযোগ তুলে পরদিন থানায় মামলা দায়ের করেন তার বাবা শহরের গৌরীপুর মহল্লার এক চিকিৎসক। ওই মামলায় নবীনগর এলাকার সোবাহান উদ্দিন জিহান এবং তার বাবা-মা ও ২ বন্ধুসহ ৫ জনকে আসামী করা হয়। কিন্তু ওই বছরের ২২ এপ্রিল আদালতে ভিকটিমসহ আসামীরা আত্মসমর্পণ করে ঘটনাটি ‘অপহরণ নয়, প্রেমঘটিত’ বলে উল্লেখ করে জামিন প্রার্থনা করেন। এমনকি ভিকটিম বিচারিক হাকিমের আদালতে জবানবন্দিতেও তাকে অপহরণ করা হয়নি, সে স্বেচ্ছায় জিহানের সাথে চলে গেছে উল্লেখ করে। ভিকটিম তার পিতা-মাতার হেফাজতে যেতেও অস্বীকৃতি জানায়। পরে আদালত তাকে মহিলা বিষয়ক অধিদপ্তরের ফরিদপুরের সেইফ হোমে পাঠায়। এরপর থেকে ভিকটিম ওই সেইফ হোমে থেকেই পরের বছর এসএসসিতে জিপিএ-৫ পায়। অন্যদিকে সদর থানা পুলিশ ২০১৫ সালের ১ আগস্ট ওই মামলায় নায়ক জিহানসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। বিচারিক পর্যায়ে ওই মামলায় বাদী, ভিকটিম ও ম্যাজিস্ট্রেটসহ ১৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ে সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ। তিনি জানান, জোরপূর্বক অপহরণের বিষয়টি ন্যূনতম প্রমাণিত হয়নি। আদালত হয়তো ভিকটিমের বয়স ‘অপরিণত’ বিবেচনায় ওই রায় দিয়েছেন। তাই ওই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী-পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads