নালিতাবাড়ীতে সোলার প্যানেল বিতরণ

খবর টি পড়েছেন : ১৩৪
নালিতাবাড়ীতে সোলার প্যানেল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে বারমারী বাজারের তথ্যসেবা কেন্দ্রে ওই সোলার প্যানেল বিতরণ করা হয়। গ্রামীণ অবকাঠামো সংস্কার ও কাবিটা প্রকল্পের অর্থায়নে পোড়াগাঁও ইউনিয়নের যেসব গ্রামে এখনও বিদ্যুৎ পৌছায়নি বিশেষ করে বন্যহাতি আক্রান্ত এলাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র অসহায় পরিবারের মাঝে ৩ লাখ টাকা মুল্যের ইডকল মনোনীত কোম্পানীর ২০ ওয়াটের ৩০ টি সোলার প্যানেল সেট বিতরণ করা হয়। ওই সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া, ইউপি সদস্য নুরুল হক, ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, জামাল উদ্দিন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান মিয়া প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, এখনও যেসব পরিবার বিদ্যুৎ সংযোগ পায়নি, সেসব পরিবারের শিক্ষার্থীরা সোলার প্যানেলের আলোয় লেখাপড়া করতে পারবে। আর বন্যহাতির আক্রমন থেকে কিছুটা হলেও রেহাই পাবে ওইসব পরিবার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অটোরিকশার চাপায় গৃহবধূ নিহত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সরকারি রাস্তার চোরাই গাছ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads