নকলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ॥ স্বামী আহত

খবর টি পড়েছেন : ১৩৯
নকলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ॥ স্বামী আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বজ্রপাতে অরফুলি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৪ এপ্রিল সোমবার সকালে উপজেলার কলাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওইসময় তার স্বামী আবুল হোসেন (৪০) বজ্রপাতে আহত হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নকলা উপজেলার কলাপাড়া গ্রামে সকাল ১১টার দিকে মুষলধারে বৃষ্টির সময় গৃহবধূ অরফুলি বেগম ও তার স্বামী নিজ ঘরে প্রয়োজনীয় কাজ করছিল। ওইসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই অরফুলির মৃত্যু হয় এবং তার স্বামী আবুল হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি আগামী নির্বাচনে না এলে দ্বিতীয়বার ভুল করবে… পরবর্তী সংবাদ চাল ও গমের ওপর চাপ কমাবে সাদা ভুট্টা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads