ads

শনিবার , ১৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মৎস্যজীবী পরিবারের বাড়িঘরে হামলা-লুটপাট, আহত ৫

খবর টি পড়েছেন : ১৭৫
নকলায় মৎস্যজীবী পরিবারের বাড়িঘরে হামলা-লুটপাট, আহত ৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হারুনুর রশিদ, নকলা (শেরপুর) ॥ নকলা উপজেলার কলাপাড়া গ্রামে কুর্শা বিলের পাড়ে বসবাসকারী মৎস্যজীবীদের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে ওই হামলার ঘটনায় ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নয়াবাড়ি মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি চানু মিয়া অভিযোগ করে বলেন, থানা পুলিশের উপস্থিতিতে তাদের ওপর ওই হামলা চালানো হয়। ওইসময় বিলের পাড়ে রাখা নৌকা ও মাছ ধরার জালও লুট করে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচার চেয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, প্রচলিত বিধি উপেক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে জলমহাল ইজারা দেওয়ার প্রতিবাদ করার কারণেই নয়াবাড়ী মৎস্যজীবী সমিতির আওতায় প্রায় ৫ শতাধিক সদস্যকে নানাভাবে হয়রানী করা হচ্ছে। ওই ঘটনায় ৪ মে জেলা সদরে সংবাদ সম্মেলন করার পর থেকে সুবিধাভোগী মহল তাদের প্রতি আরও অধিক চটেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন পরবর্তী সংবাদ ভিশন-২০২১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads