ads

শনিবার , ১৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিশন-২০২১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥ শেরপুরে আবুল কালাম আজাদ

খবর টি পড়েছেন : ১৪৭
ভিশন-২০২১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে ॥ শেরপুরে আবুল কালাম আজাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এখন আর কোন স্বপ্ন নয়। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। এখন ভিশন-২০২১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ১৮ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত এক বিশেষ উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি সভায় ‘পর্যটনের আনন্দে, তুলসীমালার সুগন্ধে’ শ্লোগানকে জেলা ব্র্যান্ড করায় সন্তোষ প্রকাশ করে বলেন, শেরপুরের ইতিহাস-ঐতিহ্য, কৃষি, শিল্প আর পর্যটনের বিশাল সমাহার রয়েছে বলেই এখানকার উন্নয়ন-অগ্রগতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সীমিত সম্পদকে কাজে লাগিয়ে সেই সম্ভাবনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে।
সভায় শেরপুরে পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি জেলা অফিসের শূন্যতা পূরণ এবং একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীতকরণ, শহরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণসহ সীমান্তের পর্যটন এলাকায় পর্যটন পুলিশ ব্যবস্থা গড়ে তোলার উপর দাবি জানানো হয়। ওইসব দাবির প্রেক্ষিতে তিনি তার তরফ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে বলে আশ্বস্ত করে এলাকার সংসদ সদস্যদের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসনের প্রতি নির্দেশ দেন। সেইসাথে জেলা পর্যায়ের যে সমস্ত প্রতিষ্ঠানের নিজস্ব অফিস নেই, সেগুলোর জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে দ্রুত জায়গা নির্ধারণ সাপেক্ষে একই স্থানে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সেই অভাব দূর করার উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এনবিআর চেয়ারম্যান সিনিয়র সচিব নজিবুর রহমান, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, খামারবাড়ি উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। সভায় প্রশাসনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মৎস্যজীবী পরিবারের বাড়িঘরে হামলা-লুটপাট, আহত ৫ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের হাতে মুক্তিযোদ্ধা কমান্ডার লাঞ্ছিত ॥…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads