স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকালে কালেক্টরেট ভবন চত্ত্বরে অস্থায়ী বেদীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে দিবসের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন, চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে জেলা পরিষদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদারের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে পৌরসভা, চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
























