স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ও শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকালে কালেক্টরেট ভবন চত্ত্বরে অস্থায়ী বেদীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয়।

পরে শেরপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। ওইসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া শিবু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হাসান বাপ্পি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আলী রবিন, কলেজ ছাত্র লীগ নেতা দ্বীন ইসলাম দিপন, জহির রায়হান, শাহিদুর রহমান শাহিনসহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























