ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবারের বিধবাদের মাঝে ভাতা প্রদান

খবর টি পড়েছেন : ১৬৪
সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবারের বিধবাদের মাঝে ভাতা প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী সোহাগপুর গণহত্যায় স্বামী হারানো বিধবাদের মাঝে ১৬ মার্চ বৃহস্পতিবার বেসরকারি সংগঠন ব্র্যাক থেকে মাসিক ভাতা প্রদান করা হয়েছে। এদিন ২৫ জন বিধবাকে মাসে ৪শ টাকা করে এক বছরের ভাতা হিসেবে ৪ হাজার ৮শ টাকা করে প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রত্যেক শহীদ পরিবারের বিধবা নারীর হাতের ওইসব ভাতার টাকা তুলে দেন।
ভাতা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মাজহারুল আনোয়ার, জেলা প্রতিনিধি মো.আতাউর রহমান, এরিয়া ম্যানেজার মো.রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জিয়াউল হোসেন, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ তালুকদার মুকুল, সাংবাদিক এমএ হাকাম হীরা ও সোহাগপুর শহীদ পরিবার কল্যান সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
ব্র্যাক জেলা প্রতিনিধি মো.আতাউর রহমান জানান, ১৯৭১ সালে ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী এদেশিয় রাজাকারদের সহযোগিতায় সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। সে সময় পাকসেনারা নিরস্ত্র ১৮৭ জন গ্রামবাসিকে হত্যা করে। ওইসময় ৬২ জন নারী বিধবা হন। ১৯৯৬ সাল থেকে বে-সরকারী সংগঠন ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় ২৭ জন বিধবাকে মাসিক ভাতা প্রদান করে আসছে। বর্তমানের বেঁচে থাকা ২৫ জন বিধবাকে মাসে ৪শ টাকা করে ভাতা প্রদান করা হয়। বৃহস্পতিবার এক বছরের ভাতা একত্রে ৪ হাজার ৮শ টাকা করে প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী আইন ছাত্র পরিষদ গঠিত ॥ আহবায়ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads