ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী আইন ছাত্র পরিষদ গঠিত ॥ আহবায়ক সোহেল, সদস্য সচিব তামান্না

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে আওয়ামী আইন ছাত্র পরিষদ গঠিত ॥ আহবায়ক সোহেল, সদস্য সচিব তামান্না
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী আইন ছাত্র পরিষদের শেরপুর জেলা শাখা গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বটতলাস্থ সিটি ল চেম্বারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট হরিদাসন সাহা, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট আরিফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না।
শিক্ষানবীশ আইনজীবী মোঃ সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নিমাই ভট্টাচার্য, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট রাজকুমার সাহা, এডভোকেট রেদওয়ানুল হক আবীর, শিক্ষানবীশ আইনজীবী নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল কায়সার মারুফ, মুশফিকা খানম তামান্না প্রমুখ।
পরে শিক্ষানবীশ আইনজীবী মোঃ সোহেল রানাকে আহবায়ক, এএনএম তারিকুল ইসলাম তারেক ও মোঃ কামাল হোসেনকে যুগ্ম আহবায়ক এবং মুশফিকা খানম তামান্নাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আওয়ামী আইন ছাত্র পরিষদের শেরপুর জেলা শাখার কমিটি গঠিত হয়।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম নবগঠিত জেলা আওয়ামী আইন ছাত্র পরিষদ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবারের বিধবাদের মাঝে ভাতা প্রদান পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বিতর্ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads