ads

সোমবার , ১৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নীরদা স্মৃতি স্বর্ণপদক প্রদান

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে নীরদা স্মৃতি স্বর্ণপদক প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ২দিন ব্যাপী বার্ষিক সাহিত্য, সঙ্গীত ও ক্রীড়া প্রতিযোগিতা ১২ মার্চ রবিবার শেষ হয়েছে। ওইসব প্রতিযোগিতায় স্কুলের কয়েকশ’ ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে স্কুলের চেয়ারম্যান অজিত মালাকার ও অধ্যক্ষ ফরিদ আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
ওই অনুষ্ঠানে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় পর পর প্রথম স্থান অধিকারী মো. কায়েস মিয়াকে নীরদা স্মৃতি স্বর্ণপদক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সুরেশ-নীরদা ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশীল মালাকার কৃতিছাত্রের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন। উল্লেখ্য এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর প্রতি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ‘সুরেশ মালাকার স্মৃতি রৌপ্য পদক’ এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় পর পর প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে ‘নীরদা স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবা ব্যবসায়ীর ৬ মাসের সাজা পরবর্তী সংবাদ শেরপুরে সৎ মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads