ads

রবিবার , ১২ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ সভাপতি মিহির, সম্পাদক কমল

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুর সদর পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ সভাপতি মিহির, সম্পাদক কমল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ রবিবার বিকেলে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে মুঠোফোনে ওই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদের নেতা ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রীমতি পদ্মাবতী দেবী।
শ্রী প্রদীপ রঞ্জন দে’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কানু চন্দ্র চন্দ। প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা পরিষদের নেতা এডভোকেট নরেশ চন্দ্র দে, এডভোকেট মিহির কুমার সাহা, প্রিয়তোষ সরকার, গোপাল চন্দ্র সাহা, ঝিনাইগাতী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত দে, নালিতাবাড়ী শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা শিবু, আরতী রানী দাস, মিলন দাস প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলার ১৪ ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ উপস্থিত কাউন্সিলরগণের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এডভোকেট মিহির কুমার সাহাকে সভাপতি ও শ্রী কমল চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২ শতাধিক কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদনে কৃষক… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবা ব্যবসায়ীর ৬ মাসের সাজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads