ads

রবিবার , ১২ মার্চ ২০১৭ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষা করুন ॥ নালিতাবাড়ীতে ব্যারিষ্টার এম হায়দার আলী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিষ্টার এম. হায়দার আলী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষা করুন। যে যে দলই করুন না কেন, দেশের জনসাধারণকে ভাল রাখতে ও দেশে সন্ত্রাস নৈরাজ্য, নারী নির্যাতন বন্ধে এবং সব সেক্টরে দেশের জন্য মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তিনি ১১ মার্চ শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা (হ্য়াদার আলী সর্মথিত) বিএনপির আয়োজনে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে উসমান গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক শরাফত আলী খান, সাংগঠনিক সম্পাদক আঃ জব্বার, প্রভাষক আবদুল্লাহ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!