নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামে ১১ মার্চ শনিবার দুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০১৬-২০১৭ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভুট্টা ফসলের উপর ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ মনজুরুল হান্নান। অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রেজাউল করিম, হর্টিকালচার সেন্টার জামালপুরের উপ-পরিচালক ফকরুল আলম, নালিতাবাড়ী হর্টিকালচার সেন্টারের কর্মরত সিনিয়র হর্টিকালচারিস্ট ড. মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রমুখ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুখ আহসানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফ ইকবাল। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন সফল ভুট্টাচাষী রফিকুল ইসলাম।

























