ঝিনাইগাতী প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার গজনী অবকাশে ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ-কালব’-এর সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। এজিএমে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো.আনোয়ারুল হক। সংগঠনের সেক্রেটারী মো.মাসুদ হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান,আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আবুল হাশেম, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শাজাহান আকন্দ, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান মো.মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
























