ads

শনিবার , ১১ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিএনপি নেতা সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ আর নেই

খবর টি পড়েছেন : ৪৭৮
শেরপুরের বিএনপি নেতা সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের জনপ্রিয় বিএনপি নেতা, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ আর নেই (৬০)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে থাকার দীর্ঘ ১০ ঘন্টার মাথায় ১১ মার্চ শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……… রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মুত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলা সদরসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে শহরের সজবরখিলাস্থ বাসায় পৌঁছার পর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার সকাল ৮টার দিকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সন্ধ্যা পৌণে ৬টার দিকে বারডেম কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
দলীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, রাতেই তার লাশ শেরপুরে নিয়ে আসা হচ্ছে। জানাযার সময় ও স্থান এখনও নির্ধারণ না হলেও রবিবার দুপুরের মধ্যে পৌর ঈদগাহ মাঠে জানাযা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম টেস্টে ২৫৯ রানে হারল বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপি নেতা আশীষের জানাযা রবিবার আড়াইটায় ॥…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads