ads

শনিবার , ১১ মার্চ ২০১৭ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১১, ২০১৭ ২:০১ অপরাহ্ণ

ঝিনাইগাতী প্রতিনিধি ॥ “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আজিজুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা অশোক কুমার সরকার, এডিপি’র অর্থবিষয়ক কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বনাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্গন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads